জাতীয়

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনায় থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে, দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আজ শুক্রবার (২৪ জুলাই) বেলা পৌনে ১টা নাগাদ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে তার।

 

এদিকে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের জন্য তার স্বাক্ষর সম্বলিত পদত্যাগ পত্র স্পিকারের নিকট পাঠাতে হয়। এছাড়া, রাষ্ট্রপতির পদশূন্য হলে সংবিধানের ৫৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সেই দায়িত্ব পালন করবেন স্পিকার। তাই, সফরসূচি সংক্ষিপ্ত করে দেশে ফিরতে হচ্ছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে।

 

এর আগে, উন্নত চিকিৎসার জন্য গত ১৯ জুলাই ব্যাংককে যান তিনি। সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন