বাংলাদেশ, রাজধানী

আজ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা পঞ্চম

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এরপর ভারতের দিল্লি আর ঢাকা রয়েছে পঞ্চম অবস্থানে।

আজ সোমবার (২ মার্চ) সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

 

তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের দূষণ স্কোর ২৯০ অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। এরপরে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ১৯০ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

 

তারপর ভারতের আরেক শহর কলকাতা রয়েছে। এই শহরটির দূষণ স্কোর ১৮৪ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

 

এরপর রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ। পঞ্চম অবস্থানে ঢাকা। এই শহরটির দূষণ স্কোর ১৭৪ অর্থাৎ এখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

 

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

 

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন