বাংলাদেশ

আজ বিক্রি হবে ২ জুনের ফিরতি ট্রেনের টিকিট

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঈদুল আজহা শেষে কর্মস্থলে ফেরা মানুষের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এই বিশেষ ব্যবস্থার আওতায় আজ শনিবার (২৩ মে) বিক্রি করা হচ্ছে আগামী ২ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে, পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

 

ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা অনুযায়ী টিকিট বিক্রির একটি নির্দিষ্ট শিডিউল অনুসরণ করা হচ্ছে। এর আগে ২১ মে ও ২২ মে যথাক্রমে ৩১ মে এবং ১ জুনের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। এই ধারাবাহিকতায় আগামী ২৪ মে বিক্রি হবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে বিক্রি করা হবে ৪ জুনের টিকিট।

 

ফিরতি যাত্রার এই অগ্রিম টিকিট ক্রয়ের ক্ষেত্রে যাত্রীদের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হচ্ছে। এই সময়ে কেনা কোনো টিকিট যাত্রীরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে ফেরত দিতে পারবেন না। একজন টিকিটপ্রত্যাশী অনলাইনের মাধ্যমে একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একজনের বেশি আসনের জন্য টিকিট কিনতে হলে ক্রয়ের সময় অবশ্যই সহযাত্রীদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন