বিবিধ, স্বাস্থ্য

আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস

বাগেরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

"সুস্থ জীবনের বার্তা" এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার (১৭ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এস এম নুরুল আলম লিটনের সঞ্চালনায় বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক (ডিজি হেলথ) ডা. এস এম লুৎফুল কবির, হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. শেখ মোশাররফ হোসেন মুক্তো এবং বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ বর্তমানে নীরব ঘাতক হিসেবে মানুষের জীবনে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। সচেতনতার অভাব এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে এই রোগ প্রতিনিয়ত বেড়েই চলেছে। 

 

বক্তারা আরও জানান, নিয়মিত রক্তচাপ পরিমাপ করা, খাবারে অতিরিক্ত লবণ পরিহার করা, প্রতিদিন নিয়ম মেনে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা এবং ধূমপান ও মাদক বর্জনের মাধ্যমে উচ্চ রক্তচাপ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সুস্থ ও দীর্ঘায়ু জীবনের জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করা হয়।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন