জাতীয়

আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে যাচ্ছেন। দিনব্যাপী এই সফরে তিনি জেলার শ্রীমঙ্গল ও সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরবর্তীতে একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনির পাঠানো সফরসূচি অনুযায়ী, সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল সোয়া ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দিকে রওনা করবেন।

 

দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহাসিক ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচি শেষে তিনি সদর উপজেলার দিকে রওনা হবেন এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।

 

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শেষে বিকেল ৪টা ৪৫ মিনিটে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া শেষে প্রধানমন্ত্রী রাত সাড়ে ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হবেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন