ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ শুক্রবার (২৪ এপ্রিল) থেকে ইসলামাবাদ, মাস্কাট এবং মস্কো সফর শুরু করছেন। এই সফরের প্রথম গন্তব্য হিসেবে তাঁর আজ রাতেই পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে।
বিবিসি জানিয়েছে, পাকিস্তান সরকারের সূত্রগুলোও আজ রাতে আরাগচির ইসলামাবাদ পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। তবে এই সফর নিয়ে এখন পর্যন্ত ইরান বা যুক্তরাষ্ট্র কোনো পক্ষেরই আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
ইরনা’র প্রতিবেদন অনুযায়ী, দ্বিপাক্ষিক আলোচনা এবং আঞ্চলিক বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্দেশ্যেই আরাগচি এই সফরে বের হয়েছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং এর সর্বশেষ অবস্থা নিয়ে মিত্র দেশগুলোর সঙ্গে পরামর্শ করা তাঁর এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য।
সূত্র: বিবিসি
ডিবিসি/কেএলডি