বাংলাদেশ, অর্থনীতি

আজ শনিবারও খোলা ব্যাংক, চলবে স্বাভাবিক লেনদেন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। এ কারণে ঈদের আগে অতিরিক্ত ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আজ সাপ্তাহিক ছুটির দিন শনিবারও দেশের সব তফসিলি ব্যাংক খোলা থাকছে। একই সঙ্গে আগামীকাল রবিবার হবে ঈদের আগের শেষ কার্যদিবস।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আজ শনিবার (২৩ মে) এবং আগামীকাল রবিবার (২৪ মে) দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। গ্রাহকরা এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিয়মিত লেনদেন করতে পারবেন। আর আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।

 

এর আগে গত ১৮ মে (সোমবার) বাংলাদেশ ব্যাংকের ‘সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট’ (এসডিএডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলার অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

 

পোশাক শিল্প এলাকায় বিশেষ ব্যবস্থায় লেনদেন
টানা ছুটির মধ্যেও তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে কিছু এলাকায় বিশেষ ব্যবস্থায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা হবে।

 

ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্পসংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো আগামী ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে কার্যক্রম চালাবে। এই দুই দিন ব্যাংকগুলোতে অফিস সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন