ধর্ম, অন্যান্য ধর্ম

শুভ মহালয়া আজ

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

শনিবার ১৪ই অক্টোবর ২০২৩ ০১:৩৯:৫৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূণ্যলগ্ন শুভ মহালয়া আজ। এ দিন থেকেই শুরু হয়েছে দেবীপক্ষের।

শনিবার (১৪ অক্টোবর) ভোরে রাজধানী ঢাকাসহ দেশেরঅন্যান্য মন্দিরে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান শুরু হয়েছে। এর মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

 

আর মহাষষ্ঠীতে শুরু হবে দুর্গাপূজা। সারাদেশে মন্দিরে ও মণ্ডপে চলছে তার প্রস্তুতি। এ বছর সারাদেশে ৩২ হাজার ৪০৮টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে রাজধানীতে অনুষ্ঠিত হবে ২৪৫টি পূজা। আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ২৪শে অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

পুরাণ মতে, এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এ দিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। মহালয়া মানেই আর ৬ দিনের প্রতীক্ষা মায়ের পূজার। আর এই দিনেই দেবীর চক্ষুদান করা হয়।

মহালয়ার আর একটি দিক হচ্ছে, এই মহালয়া তিথিতে যারা পিতৃ-মাতৃহীন তারা তাদের পূর্বপুরুষদের স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করেন। সনাতন ধর্ম অনুসারে, এই দিনে প্রয়াতদের আত্মা মর্ত্যে পাঠিয়ে দেওয়া হয়। প্রয়াতদের আত্মার এই সমাবেশকে মহালয়া বলা হয়। মহালয় থেকে মহালয়া। পিতৃপক্ষেরও শেষদিন এটি।

দিনটি উপলক্ষে আজ ভোর ৬টায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটি। ভোর ছয়টায় রমনা কালী মন্দির থেকে মহালয়ার অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত করছে বৈশাখী টেলিভিশন। এছাড়াও দেশের অন্যান্য মন্দিরেও এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিল্পীরা সংগীত পরিবেশন করছেন।

আরও পড়ুন