রাজনীতি

আজ সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সদ্য শেষ হয়ে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বিশাল এ জয়ের পেছনে নেতৃত্ব দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আজ কথা বলতে পারেন তিনি।

নির্বাচন পরবর্তী আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে কথা বলবেন তিনি। এদিন বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে বিএনপি আয়োজিত নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে বক্তব্য দিবেন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সংশ্লিষ্টরা বলছেন, সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে পারে বিএনপি। নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও দিতে পারেন দলটির চেয়ারম্যান।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন