আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনি সফরে সিলেট যাচ্ছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। এদিন দুপুরে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে নির্বাচনী জনসভা প্রধান অতিথির ভাষণ দেয়ার কথা রয়েছে তার।
এ জনসভায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন। এই নির্বাচনি জনসভায় যোগ দিতে হেলিকপ্টারযোগে সিলেটে যাবেন জামায়াতের আমির। সিলেট ছাড়াও হবিগঞ্জ এবং কুলাড়ায়ও শনিবার জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে তার।
সিলেটে দুপুর ২টা থেকে শুরু হওয়া জনসভা শেষ হবে বিকাল সাড়ে ৪টায়। জনসভায় লক্ষাধিক লোকসমাগম হবে বলে প্রত্যাশা আয়োজকদের। জনসভা সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত ইসলামী। আলিয়া মাদ্রাসা মাঠে চলছে বিশাল মঞ্চ নির্মাণের কাজ। শহরজুড়ে টানানো হয়েছে বড় বড় বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন। আলিয়ার মাঠের চারপাশেও সিলেটের জামায়াত প্রার্থীদের ছবি সম্বলিত বড় বড় বিলবোর্ড লাগানো হয়েছে।
ডিবিসি/কেএলডি