জাতীয়

আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিনব্যাপী সফরে সিলেট যাচ্ছেন। শুক্রবার (১ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সিলেট সফর।

সফরের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর তিনি প্রথমেই হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন। পরে তিনি সিলেট সার্কিট হাউস সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় শহরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশন কর্তৃক গৃহীত একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে যোগ দেবেন। দুপুরে সিলেট সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

 

বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করবেন তিনি। এরপর শিল্পকলা একাডেমিতে একটি সভায় অংশগ্রহণ শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

উল্লেখ্য, প্রায় দুই দশক পর গত ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট সফর করেছিলেন।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন