রাজধানী

আজ সড়কে নামছে ‘মহিলা বাস’, চালক-কন্ডাক্টর উভয়ই নারী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারীদের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু হচ্ছে। মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও একযোগে এই বাস চলাচল শুরু করবে। বিশেষ এই বাসগুলোর চালক ও কন্ডাক্টর উভয় দায়িত্বেই নিয়োজিত থাকবেন নারীরা এবং এগুলো চিহ্নিত করার জন্য গোলাপি (পিংক) রঙের করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে এবং পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সার্ভিসের কেন্দ্রীয় উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিআরটিসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকও উপস্থিত থাকবেন।

 

এদিকে একই দিন বন্দরনগরী চট্টগ্রামেও আনুষ্ঠানিকভাবে এই বিশেষ সার্ভিসের যাত্রা শুরু হচ্ছে। প্রাথমিকভাবে চট্টগ্রামের জন্য দুটি বাস বরাদ্দ দেওয়া হয়েছে, যা কালুরঘাট বেতার কেন্দ্র এলাকা থেকে নগরীর ফ্রি পোর্ট-পতেঙ্গা রুট পর্যন্ত নিয়মিত চলাচল করবে। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। জেলা প্রশাসন ও বিআরটিসির যৌথ ব্যবস্থাপনায় এই উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন