রাজনীতি

আজ হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৪ই মার্চ ২০২৪ ১০:৩৮:১৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ইফতারের পর হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় আনা হবে সাবেক এ প্রধানমন্ত্রীকে।

খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। হাসপাতালে ৫ মাস থাকার পর গত ১১ জানুয়ারি তাকে বাসায় আনা হয়েছিল।

প্রসঙ্গত, কারাদণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসনকে ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হয়। এরপর থেকে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য দীর্ঘদিন ধরে তার পরিবারের সদস্যরা সরকারের কাছে আবেদন জানিয়ে আসছেন।

ডিবিসি/ এসএসএস

আরও পড়ুন