সম্প্রতি বিভিন্ন ঘটনায় আলোচিত বক্তা মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুরোধের ভিত্তিতে নরসিংদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৪শে ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার রাত থেকেই আতাউর রহমান বিক্রমপুরীর আটকের বিষয়ে তার ভক্ত ও অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে লেখালেখি করছিলেন। অনুসারীদের দাবি, ভৈরব থেকে বাসে করে আসার পথে বাস থামিয়ে তাকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।
পুলিশ তাকে হেফাজতে নিলেও তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট মামলা আছে কি না, কিংবা ঠিক কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
ডিবিসি/আরএসএল