বাংলাদেশ, রাজনীতি

আত্মপ্রকাশ করল ‘জাতীয় নাগরিক কমিটি’

ডিবিসি ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৮ই সেপ্টেম্বর ২০২৪ ০৫:৪২:৪৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাসিরুদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে আত্মপ্রকাশ করেছে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি। ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৮ই সেপ্টেম্বর) বিকালে কেন্দ্রীয় শহিদ মিনারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫৫ সদস্যের এ কমিটি আত্মপ্রকাশ করে।

 

আহ্বায়ক কমিটির নাম প্রকাশ করেন কোটা আন্দোলনে নিহত মানারাত বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল-ইলেকট্রনিক্স-এন্ড-ইঞ্জিনিয়ারিং- বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ মো. আহনাফ আবির আশরাফুল্লাহের বোন সাইয়্যাদা আক্তার।

 

শিগগির মহানগর, জেলা-উপজেলায় কোটা আন্দোলনে জড়িত শিক্ষার্থী ও ছাত্রজনতাকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

ডিবিসি/এসকে

আরও পড়ুন