জাতীয়

আদালতে নেয়া হলো সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নিয়ে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

আজ ভোরে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এন এম নাসির উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

গ্রেপ্তারের পর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহসীন উদ্দীন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিল করার সময় আসামিদের ছোড়া গুলিতে মো. আশরাফুল ওরফে ফাহিম নামে এক যুবকের বাম চোখ নষ্ট হয়ে যায়। এই ঘটনায় গত ১৭ জুলাই ভুক্তভোগী আশরাফুল বাদী হয়ে লালবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই সাবেক এই স্পিকারকে গ্রেপ্তার ও আদালতে সোপর্দ করা হয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন