রাজধানী

আদ দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ এনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী এক শিশুর স্বজনের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে রমনা থানায় এই মামলাটি রেকর্ড করা হয়। বুধবার (২৭ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি)।

রমনা জোনের ডিসি জানান, হাসপাতালের চিকিৎসায় চরম অবহেলার কারণেই ওই ছয় শিশুর মৃত্যু হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের এক সদস্য অভিযোগ করেছেন। মামলার এজাহারে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং অভিযোগ পাওয়ার পরপরই তা রমনা থানায় নিয়মিত মামলা হিসেবে দায়ের করা হয়।

 

ডিসি আরও উল্লেখ করেন, পুলিশ এই ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করছে। মামলার তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এদিকে, ছয়টি শিশুর এমন মর্মন্তুদ মৃত্যুর ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারগুলো এই অবহেলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জোর দাবি জানিয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন