বাংলাদেশ, জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাজুলকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান কৌঁসুলি বা চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন এনেছে সরকার। বর্তমান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে তার পদ থেকে সরিয়ে অ‍্যাডভোকেট মো. আমিনুল ইসলামকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের সলিসিটর মো. মন্জুরুল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩ এর সেকশন ৭ অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ প্রদান করা হলো।

 

এই আদেশের ফলে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত যে আদেশ জারি করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে। জনস্বার্থে অবিলম্বে এই নতুন নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন