আন্তর্জাতিক

আন্তর্জাতিক জলসীমায় নজরদারি মিশন সফল করল ইরানি ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর হামলার খবর এবং উত্তেজনার মধ্যেই ইরানের একটি নজরদারি ড্রোন সফলভাবে তার মিশন সম্পন্ন করেছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী।

ইরানের ফার্স নিউজ এজেন্সি এবং প্রেস টিভির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

ইরানি সূত্র মতে, ড্রোনটি ছিল ‘শাহেদ-১২৯’মডেলের। এটি আন্তর্জাতিক জলসীমায় নিয়মিত এবং আইনানুগ টহল ও নজরদারি চালাচ্ছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ড্রোনটি মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’-এর ওপর নজরদারি চালায় এবং সফলভাবে রিয়েল-টাইম ছবি ও ভিডিও ফুটেজ ইরানের কমান্ড সেন্টারে প্রেরণ করে।

 

একটি নির্ভরযোগ্য সূত্র তাসনিম নিউজকে জানায়, ড্রোনটি আন্তর্জাতিক জলসীমায় তার রুটিন কাজ করছিল। এটি সফলভাবে তথ্য পাঠানোর পর হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ বর্তমানে তদন্ত করা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে বলে সূত্রটি উল্লেখ করে।

 

মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে দাবি করেছে, তারা তাদের সৈন্যদের সুরক্ষা নিশ্চিত করতে একটি ইরানি ড্রোনকে লক্ষ্যবস্তু করেছে। বিবৃতিতে বলা হয়, সেন্টকম উত্তেজনা বাড়াতে চায় না এবং এই পদক্ষেপটি কেবলই আত্মরক্ষার খাতিরে নেওয়া হয়েছে।

 

পশ্চিম এশিয়ায়, বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে সামরিক আগ্রাসনের হুমকির প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা মার্কিন ও তাদের মিত্রদের যেকোনো ভুল পদক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন