আন্তর্জাতিক

আন্তর্জাতিক তেলের বাজারে স্বস্তি, শেয়ারবাজারে রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালিতে পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে-ইরানি কর্মকর্তাদের এমন ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ঘটেছে। অন্যদিকে, এই খবরে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

বিশ্বের মোট অপরিশোধিত তেলের এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযান শুরু হওয়ার পর থেকে ইরান এই প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত করে আসছিল।

 

তেহরানের জাহাজ চলাচলের এই ঘোষণার পরপরই ব্রেন্ট ক্রুড এবং মার্কিন তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলারের নিচে নেমে যায়। দিনশেষে ব্রেন্ট ক্রুডের দাম ৯.১ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯০.৩৮ ডলারে স্থির হয়।

 

এই ঘোষণার ইতিবাচক প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। এর ফলে প্রথমবারের মতো এসঅ্যান্ডপি ৫০০ (S&P 500) সূচক ৭,১০০ পয়েন্টের ওপরে উঠে লেনদেন শেষ করেছে, যা শেয়ারবাজারটির জন্য একটি নতুন রেকর্ড।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন