দীর্ঘ ১৪ বছরের অভিজ্ঞতার আলোকে গ্লোবাল ব্র্যান্ডগুলোর জন্য বিশ্বজুড়ে সমন্বিত পাবলিক রিলেশনস (পিআর) সেবা প্রদানের ঘোষণা দিয়েছে দেশীয় জনসংযোগ প্রতিষ্ঠান টাইমস পিআর।
২০১১ সালে বাংলাদেশে যাত্রা শুরু করা 'টাইমস পিআর' এখন বৈশ্বিক ক্লায়েন্টদের জন্য আন্তর্জাতিক পিআর সেবা চালু করেছে। ২০১৭ সালে ভারতে এবং ২০২১ সালে যুক্তরাষ্ট্রে কার্যক্রম সম্প্রসারণের পর এবার বিশ্বব্যাপী নিজেদের পরিধি বাড়ানোর এই উদ্যোগ নিলো প্রতিষ্ঠানটি।
নতুন এই আন্তর্জাতিক সেবার আওতায় থাকছে আন্তর্জাতিক প্রেস রিলিজ ডিস্ট্রিবিউশন, কর্পোরেট কমিউনিকেশনস, ব্র্যান্ড ও প্রোডাক্ট লঞ্চ, পার্সোনাল ব্র্যান্ডিং এবং পার্টনারশিপ নিউজ। অনলাইন ভিজিবিলিটি বাড়াতে এসইও অপটিমাইজেশন, কন্টেন্ট প্ল্যানিং এবং মাল্টিমিডিয়া ইন্টিগ্রেশনের মাধ্যমে ডিজিটাল পিআর সেবাও দিচ্ছে তারা। পাশাপাশি বিভিন্ন দেশের ভাষা ও প্রেক্ষাপট অনুযায়ী সংবাদ বা কন্টেন্টের অনুবাদ ও স্থানীয়করণ সুবিধাও থাকছে।
প্রতিষ্ঠানটির অভিজ্ঞ টিম মিডিয়া ক্রাইসিস ম্যানেজমেন্ট, প্রেস কনফারেন্স আয়োজন এবং প্রতিটি ক্যাম্পেইনের জন্য কাস্টমাইজড কমিউনিকেশন স্ট্র্যাটেজি তৈরি করে গ্লোবাল মিডিয়া আউটলেটগুলোতে ক্লায়েন্টদের পরিচিতি বৃদ্ধিতে কাজ করবে।
নতুন এই সেবা সম্পর্কে টাইমস পিআর-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজানুর রহমান সোহেল বলেন, "এই সেবার মাধ্যমে আমরা বিশ্বের যেকোনো অঞ্চলের মিডিয়াতে ক্লায়েন্টদের সংবাদ প্রচারের সক্ষমতা অর্জন করেছি। আমরা শুধু সংবাদ বিতরণ করি না, বরং প্রতিযোগিতামূলক বৈশ্বিক বাজারে ব্র্যান্ডকে এগিয়ে রাখতে সহযোগিতা করি।"