২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে ৩-২ গোলের ব্যবধানে হেরে সেনেগালের বিদায়ের কয়েকদিন পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে।
সেনেগালের সংবাদমাধ্যম 'লা কোতিদিয়াঁ'-এ প্রকাশিত এক বিবৃতিতে জাতীয় দলের হয়ে নিজের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন তিনি।
এর মধ্য দিয়ে ৩৪ বছর বয়সী 'লায়নস অব তেরাঙ্গা' অধিনায়কের ১৪ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। দেশের জার্সিতে তিনি মোট ১৩০টি ম্যাচ খেলেছেন। ২০২১ সালের আফ্রিকান নেশনস কাপ (অ্যাফকন) বিজয়ী এবং লিভারপুলের এই প্রাক্তন উইঙ্গার ফ্রান্সে এফসি মেটজের হয়ে প্রথম পরিচিতি পেয়েছিলেন। সেনেগালের ফুটবলের একজন সত্যিকারের কিংবদন্তি হিসেবেই তিনি নিজের বুট জোড়া তুলে রাখছেন।
অবসরের ঘোষণায় 'লা কোতিদিয়াঁ'-এ প্রকাশিত বিবৃতিতে মানে বলেন, ’জেনে রাখবেন, আমি এই পতাকার জন্য সবকিছু বিসর্জন দিয়েছি। আমি আমার সর্বোচ্চটা উজাড় করে দিয়েছি এবং আমাদের মাতৃভূমির জন্য সর্বদা তীব্রভাবে লড়াই করেছি।’
ডিবিসি/আরএসএল