শোবিজ তারকাদের ব্যক্তিগত আর কর্মজীবন নিয়ে দর্শক-ভক্তদের আগ্রহের কমতি শেষ নেই। তারা কী খান, কেমন পোশাক পরেন, অবসর কাটে কীভাবে- এমন নানা বিষয়ে জানতে উদগ্রীব তারা। একই সঙ্গে তারকাদের পারিশ্রমিকের ব্যাপারেও রয়েছে সাধারণ মানুষের কিউরিসিটি।
ছোটপর্দার তারকাদের কার পারিশ্রমিক কত, এ নিয়ে ভক্তদের মনে কৌত‚হলের অন্ত নেই। কিন্তু অধিকাংশ তারকাই তাদের পারিশ্রমিকের ব্যাপারে খোলামেলা আলোচনা করতে রাজি নন। বেশ কয়েকজন পরিচালকের কাছ থেকে তথ্য নিয়ে তারকাদের পারিশ্রমিকের একটি তালিকা তৈরি করা গেছে। তারকারা সাধারণত দুভাবে পারিশ্রমিক নিচ্ছেন। প্রথমত, প্রতিটি খণ্ড বা একক নাটক নির্মাণের হিসাব অনুসারে। দ্বিতীয়ত, দীর্ঘদিন শুটিংয়ের ক্ষেত্রে (ধারাবাহিক নাটক) দিন হিসেবে। কিছু কিছু সিনিয়র শিল্পী গত কয়েক বছর ধরেই পারিশ্রমিক নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। তবে সদ্য জনপ্রিয়তা পাওয়া কিংবা উঠতি শিল্পীরা প্রতি বছরই পারিশ্রমিক বাড়িয়ে চলেছেন।
আফরান নিশো
হালআমলের সবচেয়ে জনপ্রিয় তারকার নাম আফরান নিশো। বুকের বা পাশে’ নাটকে গত ঈদে জনপ্রিয় পেয়েছেন তিনি। আর এর পর নাটকের জন্য তার পারিশ্রমিক আকাশ চুঙি। খণ্ড নাটকের জন্য নিচ্ছেন ৭০ থেকে ৮০ হাজার টাকা। টেলিছবি প্রতি নেন এক লাখ টাকা।
জিয়াউল ফারুক অপূর্ব
ছোটপর্দায় এ সময়ে জনপ্রিয় তারকাদের একজন অভিনেতা অপূর্ব। বিশেষ করে গত দুই ঈদের নাটকে বেশ আলোচিত ছিলেন তিনি। পাশাপাশি তার পারিশ্রমিকও বেড়ে আকাশচুম্বী হয়েছে এবার। শোনা গেছে, ব্যাচ ২৭ টেলিফিল্মের জন্য তিনি এক লাখ টাকা হাঁকিয়েছেন এই অভিনেতা।
আলোচিত নাটক ‘বড় ছেলে’র পর থেকে নাকি পারিশ্রমিক বাড়িয়েছেন অপূর্ব। এখন তিনি প্রতি টেলিছবির জন্য নাকি এক লাখ ও এক ঘন্টার নাটকের জন্য ৮০ হাজার টাকা করে নিচ্ছেন। এক ঘন্টার নাটকে সর্বোচ্চ দুইদিন সময় দেন এই অভিনেতা। টেলিছবির জন্য দেন তিনদিন। তবে ধারবাহিক নাটকে বর্তমানে নেই এই তারকা।
মোশাররফ করিম
এক ঘণ্টার নাটকের জন্য ৪০-৫০ হাজার টাকা নেন নিজের পারিশ্রমিক। তবে এক ঘণ্টার নাটকে দুই দিন সময় দিতে পারেন না এই অভিনেতা। টেলিফিল্মের বেলায় দুই বা তিন দিনের মতও সময় দেন এই অভিনেতা। সে ক্ষেত্রে তুলনামূলকভাবে কম পারিশ্রমিক নেন তিনি। শোনা গেছে, টেলিফিল্মে ৭০ থেকে ৮০ হাজার টাকা নিয়ে থাকেন মোশাররফ করিম। তবে তিন দিন সময় দিলেও কোন হাউজে একটানা কাজ করেন না এই অভিনেতা। তবে তার বিজ্ঞাপনের পারিশ্রমিক শুনলে অবাক হতে পারেন। তিনি প্রতি কাজের জন্য ১০ থেকে ২০ লাখ পর্যন্ত পারিশ্রমিক নেন।
চঞ্চল চৌধুরী
খণ্ড নাটকের জন্য নিচ্ছেন ৫০ থেকে ৬০ হাজার টাকা। ধারাবাহিকের জন্য প্রতিদিন নিচ্ছেন ২৫ থেকে ৩০ হাজার।
জাহিদ হাসান
খণ্ড নাটকের জন্য নিচ্ছেন প্রায় ৮০ হাজার টাকা। ধারাবাহিকে প্রতি পর্বের জন্য নিচ্ছেন ২০ হাজার টাকা।