আন্তর্জাতিক, পাকিস্তান

আফগানিস্তানের বিরুদ্ধে ভয়ঙ্কর ‘অপারেশন গজব-লিল হক’ শুরু পাকিস্তানের!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সীমান্তে সেনা হত্যা ও অপহরণের কড়া জবাব দিতে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ নামে বড় পরিসরে সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। এই অভিযানের প্রথম ধাক্কাতেই পাকিস্তানি বিমান বাহিনীর (পিএএফ) হামলায় অন্তত ১৩৩ জন আফগান সেনা নিহত এবং আরও দুই শতাধিক আহত হয়েছেন। একইসঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আফগান সেনাবাহিনীর বিশাল একটি গোলাবারুদের মজুত।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি। ওই বার্তায় তিনি জানান, রাত ৩টা ৪৫ মিনিট থেকে আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তান বিমান ও স্থলবাহিনীর এই যৌথ অভিযান শুরু হয়। অভিযানের শুরুতেই রাজধানী কাবুলসহ পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তীব্র এই আক্রমণের মুখে ইতোমধ্যে ওই এলাকাগুলোর ২৭টি সেনাচৌকি পুরোপুরি ধ্বংস এবং ৯টি চৌকির নিয়ন্ত্রণ নিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

 

মুখপাত্র মোশাররফ জাইদি তার এক্স বার্তায় আরও জানান, পাকিস্তানি বাহিনীর মুহুর্মুহু বোমাবর্ষণে আফগানিস্তানের ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস হওয়া স্থাপনার মধ্যে রয়েছে দুটি সেনা সদরদপ্তর, তিনটি ব্রিজ হেডকোয়ার্টার, দুটি গোলাবারুদের ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, তিনটি ব্যাটালিয়ন সদরদপ্তর ও দুটি সেক্টর হেডকোয়ার্টার। পাশাপাশি ৮০টিরও বেশি ট্যাংক এবং বিপুল পরিমাণ আর্টিলারি গান ও সামরিক সাঁজোয়া যান এই অভিযানে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন