ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, জাতীয়, রাজনীতি, রাজধানী

আবরার হত্যা

'আবরার অপ-রাজনীতির সবশেষ বলি'

'আবরার অপ-রাজনীতির সবশেষ বলি'
আবরার হত্যা

'আবরার অপ-রাজনীতির সবশেষ বলি'

আনোয়ার হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই অক্টোবর ২০১৯ ০৭:০০:০২ অপরাহ্ন

স্বাধীন মত প্রকাশের জন্য আবরারকে পিটিয়ে হত্যা সংবিধান ও স্বাধীনতার ওপর হামলা এমন মন্তব্য করেছেন গনফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

বৃহসপতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ড. কামাল আরও বলেন, আবরার ফাহাদ অপ-রাজনীতির সবশেষ বলি। অভিযোগ করেন ছাত্র রাজনীতির নামে প্রকৃতপক্ষে সংঘবদ্ধ অপরাধ করছে ছাত্ররা। 

পরাধীন আমলে যা ঘটেছে স্বাধীন দেশেও তাই হচ্ছে বলেও জানান তিনি। যারা আবরারকে হত্যা করেছে তারা মানুষ নয় বলে মন্তব্য করেন তিনি।

এসময় আবরার হত্যাকান্ডে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মাধ্যমে সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করেন ডক্টর কামাল।

আরও পড়ুন