বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক হয়েছে। অধিদপ্তরের ওয়েব https://live8.bmd.gov.bd/p/SMS-333/ লিঙ্কটিতে প্রবেশ করলেই লেখা উঠছে hacked by odiyan911.
মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৭টা ৪০ মিনিট) এমনটি পাওয়া গেছে। অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আজ সকাল থেকে ওয়েবসাইটটি হ্যাক হয়েছে। আমাদের প্রকৌশলী আসছে, যত দ্রুত সম্ভব এটি ঠিক করা হচ্ছে। তবে আমাদের আরেকটি ওয়েবসাইট (https://live8.bmd.gov.bd/bn//) ঠিক রয়েছে।
এ সময় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, HACKED BY ODIYAN911. ~TE4M UCC INDIAN H4CKERS ~, Behind Every Mask, There is a Face And Behind That, A Untold Story. PLAY MUSIC
ওয়েবসাইটের নিচ দিয়ে স্ক্রল যাচ্ছে- ODIYAN & SOLVEIG & SHUBH & BINARY-USER & ZODIAC & H3ROIC-CHAD & ANON_SEC_101. অবশ্য বাংলায় আবহাওয়া অধিদপ্তর লিখে গুগল সার্চ করলে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে। তবে সেখান থেকে ইংলিশ মুডে নিলে ওয়েবসাইট হ্যাকড দেখাচ্ছে। সর্বশেষ আপডেট তথ্য ইংরেজি মুডে ওয়েবসাইটে এখন থেকে পাওয়া যায়।
ডিবিসি/কেএলডি