বাংলাদেশ

আবারও নিজের কাজে ফিরে গেলেন ড. ইউনূস

Mehedi Hasan Rasel

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দায়িত্ব পালনের পর আবারও নিজের পুরোনো কর্মস্থলে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকার মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে অফিস করার মধ্য দিয়ে তিনি আপন কাজে ফেরেন।

এদিন সকালে ড. ইউনূস অফিসে পৌঁছালে ইউনূস সেন্টারের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। ড. ইউনূস উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কুশল বিনিময় করেন। পরবর্তীতে তিনি ইউনূস সেন্টার এবং গ্রামীণ সংগঠনসমূহের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন।

 

এদিকে, ইউনূস সেন্টারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, চলতি মাসের শেষ নাগাদ ড. মুহাম্মদ ইউনূস ঢাকার গুলশানে অবস্থিত তাঁর নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন