সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি বৈদ্যুতিক জেনারেটরে ড্রোন হামলার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আবুধাবির মিডিয়া অফিস জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রের মূল সীমানার বাইরে লাগা এই আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া, এর ফলে কেন্দ্রটির তেজস্ক্রিয়তাজনিত নিরাপত্তা মাত্রায়ও কোনো প্রভাব পড়েনি।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি