বাংলাদেশ, রাজনীতি

আব্বাস ভাই বললেন দুষ্টুমি করবা না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে কাটানো মুহূর্ত ও কথোপকথনের অভিজ্ঞতা শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এসব তথ্য জানান।

 

নাসীরুদ্দীন পাটওয়ারী তার পোস্টে লেখেন, ইফতার মাহফিলে তিনি জামায়াতের আমির থেকে শুরু করে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। জামায়াতের আমিরের কাছে দোয়া চাইলে তিনি বলেন, "তোমার জন্য দোয়া ও দাওয়াহ দুইটাই রইলো।"

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথোপকথন প্রসঙ্গে তিনি লেখেন, "প্রধানমন্ত্রীকে বললাম, বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়। এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিল। জবাবে তিনি বলেন, এটা শুরু করেছি, খুব শিগগিরই সারা বাংলাদেশে চালু হবে।"

 

এ ছাড়া মঈন খান তাকে বাসায় যাওয়ার আমন্ত্রণ জানান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করার আশ্বাস দেন বলে তিনি উল্লেখ করেন।

 

বিশেষ করে মির্জা আব্বাসের সঙ্গে কথোপকথন নিয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস তাকে উদ্দেশ্য করে বলেন, "দুষ্টুমি করবা না।" জবাবে পাটওয়ারী বলেন, "ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।"

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন