জেলার সংবাদ

আব্বু ছাড়া আমাদের দেখার কেউ রইল না: নিহত মেম্বারের মেয়ের আর্তনাদ

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নড়াইলের নড়াগাতী থানার পানিপাড়া গ্রামে জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মনি মিয়া শেখকে (৪৩) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে ওই ইউপির আরেক সদস্য (মেম্বার) পানিপাড়া গ্রামের জাহিদ হোসেনের বাড়ির সামনের রাস্তায় প্রতিপক্ষরা ওৎপেতে মনি মিয়াকে কুপিয়ে জখম করে।

প্রথমে তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পর শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মনি মিয়া চর-জয়নগর গ্রামের সোনা মিয়া শেখের ছেলে।

নিহত মনি মিয়ার মেয়ে বৈশাখী (১৯) জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় পুঠিমারি বাজার থেকে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথিমধ্যে পানিপাড়া গ্রামের জাহিদ মেম্বারের বাড়ির সামনের রাস্তায় তার বাবার হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। ঢাকায় নেওয়ার পর মারা যান তিনি। প্রতিপক্ষ আনসার জমাদ্দার, মামুন জমাদ্দার, ইসরাফিল, সদর শেখ, সাদ্দাম, রাজু, রোমান, ফহম সিকদারসহ তাদের লোকজন ইউপি মেম্বার মনি মিয়াকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেন তার মেয়ে বৈশাখী।

 

নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এস আই ) আশীষ সরকার বলেন, মনি মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

 

ডিবিসি/এএইচডি

আরও পড়ুন