প্রচণ্ড গরম আর উত্তেজনায় ভরা এক ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস (১০০ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রার এই ম্যাচটিতে পেনাল্টি থেকে একমাত্র জয়সূচক গোলটি করেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে এমবাপ্পেদের শুধু প্রতিকূল আবহাওয়ার সঙ্গেই নয়, মাঠে প্যারাগুয়ের আগ্রাসী ও শারীরিক ফুটবলের সঙ্গেও লড়তে হয়েছে। ম্যাচের প্রায় পুরোটা সময় প্যারাগুয়ের খেলোয়াড়েরা শারীরিকভাবে আগ্রাসী ফুটবল খেলে এবং ফাউল, ট্যাকল ও সংঘর্ষের মাধ্যমে ফ্রান্সের খেলোয়াড়দের লাগাতার বিরক্ত করে যায়।
তবে এমবাপ্পেদের শুধু প্রতিকূল আবহাওয়ার সঙ্গেই নয়, মাঠে প্যারাগুয়ের আগ্রাসী ও শারীরিক ফুটবলের সঙ্গেও লড়তে হয়েছে। ম্যাচের প্রায় পুরোটা সময় প্যারাগুয়ের খেলোয়াড়েরা শারীরিকভাবে আগ্রাসী ফুটবল খেলে এবং ফাউল, ট্যাকল ও সংঘর্ষের মাধ্যমে ফ্রান্সের খেলোয়াড়দের লাগাতার বিরক্ত করে যায়।
ম্যাচ শেষে প্রতিপক্ষের এমন আচরণ নিয়ে স্পষ্টতই অসন্তোষ প্রকাশ করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তিনি বলেন, প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সেটি তাদের আগে থেকেই জানা ছিল এবং তার মনে হয় আজ তারা সেটি খুব ভালোভাবেই সামলেছেন। প্রতিপক্ষের কৌশল নিয়ে মন্তব্য করতে গিয়ে এমবাপ্পে আরও বলেন, ওরা ভেবেছিল তারা বুঝি টাক্সেডো পরে মাঠে নামবে এবং শুধু চোখধাঁধানো কিছু কৌশল দেখাবে; কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রয়োজন হলে ফ্রান্স দলও যে ‘ডার্টি ফুটবল’ বা কুৎসিত ফুটবল খেলতে জানে, আজ তারা সেটাই করে দেখিয়েছে।
ম্যাচজুড়েই এমবাপ্পেকে উত্যক্ত করার চেষ্টা করেছে প্যারাগুয়ের খেলোয়াড়েরা। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে উজবেক রেফারি ইলগিজ তানতাশেভ মোট চারটি হলুদ কার্ড দেখিয়েছেন, যার মধ্যে তিনটিই দেখেছে ফ্রান্সের খেলোয়াড়েরা।
ডিবিসি/এফএইচআর