বাংলাদেশ, রাজনীতি

আমরা দেশটাকে শিল্প কলকারখানায় পরিণত করতে চাই: জামায়াত আমির

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বেকার যুবকদের নামমাত্র ভাতা প্রদান না করে দেশজুড়ে শিল্প কলকারখানা গড়ে তোলার মাধ্যমে স্থায়ী কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেছেন, আমরা দেশটাকে কলকারখানায় পরিণত করতে চাই। বেকার যুবকদের ভাতা দিতে চাই না। বন্ধ হওয়া মিলগুলোকে চালু করে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, যাতে তারা সম্মানের সাথে আয় করতে পারে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা অংশ হিসেবে শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জামায়াত আমির তার বক্তব্যে দেশের অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, দেশের প্রতিটি জেলার উৎপাদিত কৃষি পণ্যের ওপর ভিত্তি করে ইন্ডাস্ট্রি বা শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। যেসব এলাকায় কৃষি পণ্য উৎপাদিত হয় না, সেখানে মেশিনারি বা যন্ত্রাংশ তৈরির কারখানা প্রতিষ্ঠা করা হবে।

বিগত ৫৪ বছরে দেশের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি মন্তব্য করে তিনি বলেন, ৫৪ বছর ধরে কাজের নামে লুট হওয়া টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আমরা ক্ষমতায় গেলে পেটের ভেতর থেকে হলেও সেই টাকা বের করে আনব।

 

তিনি আরও বলেন, আমরা কোনো বিশেষ শক্তি বা প্রধানমন্ত্রীর টেলিফোনে বিশেষ কোনো জেলায় কাজ করতে চাই না। আমরা ইনসাফ বা ন্যায়বিচারের ভিত্তিতে পুরো দেশ গড়তে চাই।

 

ফরিদপুরের প্রতি দীর্ঘদিনের অবহেলার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, ফরিদপুরের সাথে অনেক অবহেলা হয়েছে, বিভাগের নামে প্রতারণা করা হয়েছে। আমরা ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ, সিটি কর্পোরেশন ঘোষণা এবং এখানে বিশ্ববিদ্যালয় ও উন্নত স্বাস্থ্যসেবাসহ সব ধরনের উন্নয়নমূলক কাজ করা হবে।

 

দেশের নদ-নদী রক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে। তাই আমরা দেশের মৃতপ্রায় নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে চাই।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন