বাংলাদেশ, রাজধানী

আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি: সড়ক পরিবহনমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে আয়োজিত এক সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি। সেতু নির্মাণের জন্য তিনটি প্রস্তাব রয়েছে, যার মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটটি এক নম্বরে আছে।’ 

 

তিনি আরও জানান, দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের (ফিজিবিলিটি স্টাডি) কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে অর্থায়নের বিষয়টি নিয়ে চিন্তাভাবনা ও আলোচনা চলছে। পাশাপাশি অন্যান্য প্রাক-প্রস্তুতির কাজও চলমান রয়েছে।

 

আসন্ন ঈদযাত্রা প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী জানান, গত ঈদযাত্রায় যেসব ব্যত্যয় ঘটেছিল, এবার তা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। মানুষের ঈদযাত্রা যেন আরও নিরাপদ ও নির্বিঘ্ন হয়, সে বিষয়ে অধিক মনোযোগ দিতেই এই সভার আয়োজন করা হয়েছে।
 

উল্লেখ্য, মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে নির্মিত বর্তমান পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার এবং দুই প্রান্তের উড়ালপথসহ (ভায়াডাক্ট) এর মোট দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। ৩০ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত এই সেতুটি ২০২২ সালে উদ্বোধন করা হয়।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন