মধ্যপ্রাচ্য নীতি নিয়ে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন মার্কিন আইনপ্রণেতা ক্রিস মার্ফি।
কানেকটিকাট অঙ্গরাজ্যের এই ডেমোক্র্যাট সিনেটরের অভিযোগ, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির সীমাবদ্ধতা বুঝতে ট্রাম্প প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি এই ব্যর্থতাকে একটি 'অমার্জনীয়' বিষয় বলে আখ্যা দিয়েছেন।
বর্তমান মার্কিন প্রশাসনের নীতির কঠোর সমালোচনা করে সিনেটর ক্রিস মার্ফি আরও বলেন, "আমরা বারবার একই ভুল করেই চলেছি।"
সূত্র: আলজাজিরা
ডিবিসি/কেএলডি