যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের শীর্ষ আলোচক ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছে তিনি জানিয়েছেন, তাঁর প্রতিনিধিদলের এই আলোচনা নিয়ে আশা থাকলেও মার্কিন প্রতিপক্ষের ওপর তাঁদের কোনো আস্থা নেই।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ বলেন, "আমাদের সদিচ্ছা রয়েছে, কিন্তু আমরা তাদের বিশ্বাস করি না।" তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র যদি একটি "প্রকৃত চুক্তির" জন্য প্রস্তুত থাকে, তবে ইরানও চুক্তির জন্য প্রস্তুত হতে পারে।
অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করে ইরানের এই শীর্ষ আলোচক বলেন, "দুর্ভাগ্যবশত, আমেরিকানদের সঙ্গে আমাদের আলোচনার অতীত অভিজ্ঞতা সবসময়ই ব্যর্থতা এবং প্রতিশ্রুতি লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে।"
সূত্র: সিএনএন
ডিবিসি/কেএলডি