বাংলাদেশ, রাজধানী

আমার প্রিয় দল ব্রাজিল: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার প্রিয় দল ব্রাজিলের খেলা গতকাল দেখেছি। খেলা দেখতে গিয়ে একটু ক্লান্ত বোধ করেছি, সেটা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। আমি এখনো খেলাধুলা দেখতে পছন্দ করি।’

রবিবার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কঠিন এবং জিয়াউর রহমান সেই কাজটিই করার চেষ্টা করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে পর্যাপ্ত গবেষণা না হওয়ায় বাংলাদেশের ইতিহাসের প্রতি অবিচার করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

 

বিএনপি মহাসচিব আরও বলেন, নিজস্ব জাতীয়তাবাদী মনোভাব দিয়ে জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন যে আমরা পশ্চিম বাংলার নাগরিক নই। তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করেছিলেন। শুধু খাল খনন কর্মসূচিই নয়, বরং রিসার্চ ইনস্টিটিউট ও সুগারকেন ইনস্টিটিউটসহ প্রতিটি ক্ষেত্রেই জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন