আন্তর্জাতিক

আমিরাতের বন্দর থেকে ইরানি পণ্য খালাস পুনরায় শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার জেরে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পরও সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকে পণ্য খালাস পুনরায় শুরু হয়েছে। তেহরান জানিয়েছে, ‘যুদ্ধকালীন পরিস্থিতির’ কারণে আটকে পড়া কন্টেইনারগুলো এখন আমিরাতের জেবেল আলি বন্দর থেকে প্রক্রিয়াজাত করে ইরানে পাঠানো হচ্ছে। এক ইরানি বাণিজ্য কর্মকর্তা আশা প্রকাশ করেছেন যে, বাণিজ্যিক কার্যক্রম ধীরে ধীরে যুদ্ধ-পূর্ববর্তী স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরটি ইরানি পণ্য পরিবহনের ক্ষেত্রে একটি অন্যতম প্রধান আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে ব্যবহৃত হয়। তবে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা এবং ইরানের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এই দুই দেশের মধ্যকার বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এদিকে, ইরানের ওপর সর্বশেষ মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে তেহরান যুক্তরাষ্ট্রকে শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘনে’ অভিযুক্ত করেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের উপকূলীয় নজরদারি স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো যুক্তরাষ্ট্রের এসব নৃশংস হামলা ওই শান্তিচুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

 

অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীর দাবি, কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার একটি পণ্যবাহী জাহাজে ইরানের হামলার জবাবেই তারা এই পাল্টা পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুতকেন্দ্র এবং উপকূলীয় রাডার অবস্থানগুলোতে হামলা চালিয়েছে।

 

সূত্র: ডন

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন