আন্তর্জাতিক

আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত, দুই সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংযুক্ত আরব আমিরাতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সশস্ত্র বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত কারিগরি ত্রুটির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এতে ওই দুই সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। তবে হেলিকপ্টারটি ঠিক কখন এবং দেশের কোন অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বা নিহতদের পরিচয় কী, সে বিষয়ে কর্তৃপক্ষের তরফ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন