আন্তর্জাতিক, এশিয়া

আমিরাত ও কুয়েতের সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের দুটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি দাবি করেছে, তাদের নৌবাহিনী সফলভাবে এ অভিযান পরিচালনা করে সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ঘাঁটি এবং কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটির বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আইআরআইবি জানায়, এ হামলায় মূলত 'আমেরিকান-জায়নবাদী' হিসেবে আখ্যায়িত সামরিক বিমানের হ্যাঙ্গার এবং জ্বালানি ট্যাঙ্কগুলোকে লক্ষ্যবস্তু করে আঘাত হানা হয়। 

 

ইরানে হামলা চালানোর কাজে এ ঘাঁটিগুলো ব্যবহৃত হয়ে আসছিল এবং তারই জবাবে সেখানে হামলা চালানো হয়েছে বলে ইরানের দাবি করেছে তেহরান। তবে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের এ দাবিগুলো এখন পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া, হামলার বিষয়ে কুয়েত কিংবা সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।

 

তথ্যসূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন