মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি ইরানের সুপ্রিম লিডারের সাথে দেখা করতে চাই। আমি আসলে সবার সাথেই দেখা করতে পছন্দ করি। আমি তার সাথে দেখা করতে আগ্রহী এবং পরিস্থিতি ঠিকঠাক থাকলে সম্ভবত কোনো এক সময়ে আমাদের সাক্ষাৎ হবে।
দি নিউইয়র্ক পোস্ট-এর পড ফোর্স ওয়ান পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ইরানের যুদ্ধ অবসানের আলোচনায় দেশটির নবনির্বাচিত সুপ্রিম লিডার মোজতবা খামেনি পুরোপুরি জড়িত বলে বিশ্বাস করি। ইরানিদের মনে তার (মোজতবা) প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে।
এসময় ট্রাম্প দাবি করেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে ইতিমধ্যে সম্মতি জানিয়েছে। তিনি বলেন, আমরা কোনোভাবেই তাদের পরমাণু অস্ত্র তৈরি করতে দিতে পারি না। আর তারা ইতিমধ্যে সম্মত হয়েছে যে, তারা পরমাণু অস্ত্র তৈরি করবে না।
তিনি আরও বলেন, তারা এতে রাজি হয়েছে। অবশ্য তারা চাইলে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, তবে আমাদের আলোচনার অন্যতম শর্তই ছিল এটি এবং তারা এতে সম্মত হয়েছে-এটাই ছিল সবচেয়ে বড় বিষয়।
তবে ইসরায়েলের প্রাথমিক বিমান হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন কিনা-এমন গুঞ্জনের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান ট্রাম্প।
সূত্র: টাইমস অব ইসরায়েল
ডিবিসি/এসএফএল