আন্তর্জাতিক

মার্কিন পুতুল ঘাঁটিগুলোর নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার সামর্থ্য নেই: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে আঞ্চলিক নিরাপত্তাহীনতার জন্য দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি জানান, ইরান ও তেহরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং এর জেরে এই অঞ্চলের দেশগুলোতে তেহরানের পাল্টা আঘাতের কারণেই মূলত বর্তমান এই নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে।

এক বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, এটি ইতোমধ্যে প্রমাণিত হয়েছে যে, পারস্য উপসাগরীয় অঞ্চলে ভিনদেশি আমেরিকানদের উপস্থিতি এবং তাদের ঘাঁটি গেড়ে বসাই এই অঞ্চলের নিরাপত্তাহীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ।

 

মার্কিন মিত্রদের সতর্ক করে তিনি আরও বলেন, আমেরিকার এই পুতুল ঘাঁটিগুলোর নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার মতো শক্তি ও সক্ষমতাটুকুও নেই। তাই আমেরিকা এই অঞ্চলে তাদের ওপর নির্ভরশীল এবং আমেরিকাপন্থী মানুষদের নিরাপত্তা প্রদান করবে, এমন আশা করার কোনো সুযোগ নেই।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন