ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ বিশ্বব্যবস্থাকে বদলে দিয়েছে।
ইরানের আধা-সরকারি মেহের সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, চাপিয়ে দেওয়া তৃতীয় যুদ্ধে আমেরিকার বৈশ্বিক আধিপত্যের পতন হয়েছে। ইরানি জাতি ও সশস্ত্র বাহিনী যেকোনো হুমকি বা আগ্রাসনের চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, আমেরিকার একপাক্ষিকতাবাদ তার শেষের দিকে পৌঁছাচ্ছে এবং রমজান যুদ্ধ এবং ইরানি জাতির সাহসী প্রতিরোধ ও প্রতিরক্ষার ওপর নির্ভর করে বিশ্ব বহুপাক্ষিকতাবাদের দিকে এগিয়ে যাচ্ছে, যা আমেরিকার একপাক্ষিকতাবাদের জায়গা নেবে।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি