জাতীয়

আম্পান: মমতাকে সহমর্মিতা জানিয়ে শেখ হাসিনার ফোন

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শুক্রবার ২২শে মে ২০২০ ০৯:১০:৫৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঘূর্ণিঝড় আম্পানে ভয়াবহ ক্ষতি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। ক্ষয়-ক্ষতির ব্যাপারে খোঁজ-খবর নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে টেলিফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২২শে মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মমতা ব্যানার্জির এ ফোনালাপ হয়। এ সময় ফোনে ক্ষয়ক্ষতি নিয়ে মমতা ব্যানার্জিকে সহমর্মিতা জানান শেখ হাসিনা।

এ পর্যন্ত সুপার সাইক্লোন আম্পানের আঘাতে কলকাতায় ৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্যোগ মোকাবিলায় প্রাথমিকভাবে ১ হাজার কোটি রুপি বরাদ্দ দিয়েছে রাজ্য সরকার। এছাড়া মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

নিহতদের মধ্যে কলকাতায় ১৯ জন এবং কলকাতার বাইরের বিভিন্ন জেলায় ৬১ জনের প্রাণহানি ঘটেছে। প্রাথমিক হিসেবে, আম্পান পশ্চিমবঙ্গের ৪০০ কিলোমিটার এলাকা জুড়ে তাণ্ডব চালিয়েছে। সুপার সাইক্লোন আম্পানে পশ্চিমবঙ্গের সাত-আটটি জেলা খুবই ক্ষতিগ্রস্ত, আরো চার-পাঁচটি জেলা বিপর্যস্ত হয়েছে বলে জানা গেছে। 

আরও পড়ুন