সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত খবরের প্রেক্ষিতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২১ জুলাই) দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে দলের অবস্থান তুলে ধরেন।

বিবৃতিতে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অতি সম্প্রতি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব খবর প্রকাশিত হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেদিকে নজর রাখছে। তিনি উল্লেখ করেন, ইতোমধ্যেই এই বিষয়টি নিয়ে জনাব গাজী নজরুল ইসলামের নিজস্ব বিবৃতি এবং তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীসহ দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিষয়টি নিয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের সাংগঠনিক নিয়ম অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
ডিবিসি/আরএসএল