আন্তর্জাতিক

আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩ জন নিহত, আহত ৫৮

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আটকে দেওয়া হয়েছে।

 

এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি আকাশে থাকা অবস্থাতেই ধ্বংস করা হয়েছে। এই হামলায় নিহত তিন ব্যক্তি যথাক্রমে পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক বলে জানানো হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন