আন্তর্জাতিক, এশিয়া

আরব আমিরাতে হামলার আসল ও ভুয়া ভিডিও পোস্ট করায় গ্রেপ্তার ১০

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংযুক্ত আরব আমিরাতে হামলার আসল ও ভুয়া উভয় ধরনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন দেশের নাগরিক। দেশটির পাবলিক প্রসিকিউটর এ নির্দেশ দিয়েছেন।

গ্রেপ্তার হওয়া ১০ জনের মধ্যে ২ জন ভারতের এবং ১ জন করে পাকিস্তান, ফিলিপিন,মিশর,বাংলাদেশ,ক্যামেরুন,নেপাল,ভিয়েতনাম ও ইরানের নাগরিক

 

আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম (WAM) এ তথ্য নিশ্চিত করেছে। এসব ভিডিওতে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ও বস্তু দ্বারা আঘাত হানার দৃশ্য রয়েছে। এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচার করা হয়েছে। সেগুলোতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভুয়া বিস্ফোরণ, আগুন ও হামলার দৃশ্য দেখানো হয়েছে।

 

দেশটির পাবলিক প্রসিকিউটরের মতে, ভিডিওগুলো আসল বা বানোয়াট যাই হোক না কেন, এগুলো জনমনে বিভ্রান্তি তৈরি করে। এর ফলে জননিরাপত্তা মারাত্মকভাবে প্রভাবিত হয়। একইসঙ্গে এগুলো ‘প্রতিকূল গণমাধ্যমকে’ সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট করার রসদ জুগিয়ে থাকে।

 

ডব্লিউএএম আরও জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে ইচ্ছাকৃত প্রতারণা ও জননিরাপত্তায় আঘাত হানার অভিযোগ আনা হয়েছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো ও সামাজিক শান্তি বিনষ্ট করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এসব অপরাধ প্রমাণিত হলে আসামিদের সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড এবং সেই সঙ্গে এক লাখ দিরহাম (প্রায় সাড়ে ৩৩ লাখ টাকা) জরিমানারও হতে পারে।

 

তথ্যসূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন