আন্তর্জাতিক, পাকিস্তান

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উত্তর আরব সাগরে ‘গোল্ড অটাম’ নামের একটি পণ্যবাহী জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে নিরাপদে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, মাঝপথে জাহাজটি থেকে জরুরি সাহায্যের আবেদন জানানো হলে পাকিস্তান নৌবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। এরপর সফল অভিযানের মাধ্যমে জাহাজে থাকা ১৮ জন নাবিককে উদ্ধার করে করাচিতে নিয়ে আসে। উদ্ধারকৃত নাবিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও চীন, মিয়ানমার, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। বর্তমানে তাদের নিরাপদে আশ্রয়ে রাখার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

 

তবে ঠিক কী কারণে বা কোন ধরনের দুর্ঘটনার কবলে পড়ে ‘গোল্ড অটাম’ জাহাজটি বিপদে পড়েছিল এবং নাবিকরা সাহায্য চেয়েছিলেন, সে বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

 

তথ্যসূত্র: রয়টার্স

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন