গালিবাফ

আরো শক্তিশালী হওয়া ছাড়া ইরানের কোনো বিকল্প নেই

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিজেদের শক্তির ওপর ভরসা করা এবং আরও শক্তিশালী হওয়া ছাড়া ইরানের সামনে আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সুযোগ পেলেই ইরানে হামলা করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়।

 

এটি কেবল যুদ্ধ, আলোচনা কিংবা বর্তমান মার্কিন প্রেসিডেন্টের মধ্যেই সীমাবদ্ধ নয়।

 

বিবৃতিতে গালিবাফ বলেন, যুদ্ধ বা আলোচনা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি অবশ্যই জাতীয় স্বার্থ ও নিরাপত্তার ওপর ভিত্তি করে বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদী হতে হবে।

 

ফলস্বরূপ নিজেদের শক্তির ওপর নির্ভর করা এবং আরও শক্তিশালী হওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন