খেলাধুলা, ফুটবল

আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ অনিশ্চিত: স্কালোনি

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

১৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। এই হারের পর অশ্রুসিক্ত প্রধান কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, জাতীয় দলের কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি এখন অনিশ্চিত।

রবিবারের ফাইনালে ১০ জনের দলে পরিণত হওয়া আর্জেন্টিনা ১০৬ মিনিটে ফেরান তোরেসের করা একমাত্র গোলে স্পেনের কাছে ১-০ ব্যবধানে পরাজিত হয়। ৪৮ বছর বয়সী স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হবে। তিনি দায়িত্ব ছাড়লে আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে সফল কোচ হিসেবেই বিদায় নেবেন, যার অধীনে দলটি ২০২২ বিশ্বকাপ এবং ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা জয় করেছে।

 

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্কালোনি বলেন, ‘আমি ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলব। আমি আমার চুক্তির মেয়াদ শেষ করব, তবে আমার ভাবার জন্য সময় প্রয়োজন। আমি জানি না আবারও এমন দারুণ কিছু করা সম্ভব কিনা। এমন একটি দল আবারও গড়ে তোলা খুবই কঠিন। এটা সত্যিই কষ্টদায়ক।’

 

ফাইনালে স্পেনের আধিপত্যের কথা স্বীকার করে তিনি বলেন, ‘তারা জয়ের যোগ্য দাবিদার ছিল। এটাই বাস্তবতা এবং আমাদের তা মেনে নিতে হবে। তবে আমরাও খুব কাছাকাছি ছিলাম। ভক্ত, খেলোয়াড় এবং স্টাফদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ।’

 

স্কালোনি যদি দায়িত্ব চালিয়েও যান, আগামী দিনে দলকে সম্পূর্ণ নতুন রূপে সাজাতে হবে। ৩৯ বছর বয়সী লিওনেল মেসি এই আসরে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করে দারুণ খেললেও ২০৩০ বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া ২০২২ ও ২০২৬ সালের ফাইনালে খেলা আটজন খেলোয়াড়ের অনেকেই আগামীতে দলে থাকবেন না বলে ধারণা করা হচ্ছে।
 

সূত্র: আল জাজিরা


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন