বাংলাদেশ, জেলার সংবাদ, শিক্ষা

আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক!

রাজশাহী ব্যুরো

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপ ফুটবলে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয় পেলে মাথা ন্যাড়া করার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ব্রাজিল সমর্থক।

সেই প্রতিশ্রুতি রক্ষার্থে মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে বন্ধুদের সামনে বসে মাথা ন্যাড়া করেছেন তিনি। ওই শিক্ষার্থীর নাম জালাল ফরাজি। তিনি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

 

জানা যায়, সোমবার আর্জেন্টিনা ও অস্ট্রিয়া ম্যাচের আগে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বন্ধু আল-আমিন রিজভীর সঙ্গে বাজি ধরেন জালাল। তিনি প্রতিশ্রুতি দেন, অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতলে তিনি মাথা ন্যাড়া করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই প্রতিশ্রুতির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে ম্যাচে আর্জেন্টিনা জয়লাভ করলে মঙ্গলবার স্বেচ্ছায় নিজের মাথা ন্যাড়া করেন তিনি। এ সময় সেখানে আর্জেন্টিনা ও ব্রাজিলসহ বিভিন্ন দলের সমর্থক এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে জালাল ফরাজি বলেন, তার বিশ্বাস ছিল কেপ ভার্দের মতো দল স্পেনের সাথে ড্র করতে পারলে অস্ট্রিয়াও আর্জেন্টিনার সাথে পারবে। কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা জিতে যাওয়ায় কথা রাখতে তিনি স্বেচ্ছায় মাথা ন্যাড়া করেছেন। নিজের প্রিয় দল নিয়ে তিনি আশা ব্যক্ত করে বলেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে দলে ফিরবেন এবং ব্রাজিল এবার ‘হেক্সা মিশন’ পূরণ করবে। এমনটা হলে তিনি পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেচে উল্লাস করবেন বলেও জানান।

 

অন্যদিকে, জালালের আর্জেন্টিনা সমর্থক বন্ধু আল-আমিন রিজভী বলেন, জালাল কথা দিয়েছিল এবং সে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। এখন বন্ধু হিসেবে তাকে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন